এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বিদ্যালয়ে ২০২৫ ইং শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য লটারিতে নির্বাচিত শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম আগামী বুধ ও বৃহস্পতিবার (২৫ ও ২৬ ডিসেম্বর) সম্পন্ন হবে। ভর্তির জন্য শিক্ষার্থীদের নিম্নে উল্লেখিত কাগজপত্র সহ সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে বলা হলো। উক্ত সময়ের পরে ভর্তি নেওয়া হবে না।
১. শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের কপি।
২. শিক্ষার্থীর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি।
৩. প্রশংসাপত্রের কপি।
৪. শিক্ষার্থীর ২ কপি ছবি (পাসপোর্ট সাইজ)।
বিদ্যালয় কর্তৃপক্ষ।