এতদ্বারা ২০২৫ ইং সালে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর আওতায় উপবৃত্তি প্রাপ্তির জন্য আবেদন ফরম আগামীকাল ১৬/৪/২০২৫ ইং তারিখ রোজ বুধবার সকাল ১০.০০ ঘটিকায় বিদ্যালয় হতে বিতরণ করা হবে। আগ্রহী শিক্ষার্থীকে আবেদন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ পূরণকৃত ফরম আগামী ২০/৪/২০২৫ ইং তারিখ রোজ রবিবার-এর মধ্যে বিদ্যালয়ে জমা দেওয়ার জন্য বলা হলো (এসএসসি পরীক্ষার দিন ব্যতীত)।
বিদ্যালয় কর্তৃপক্ষ।