খসড়া ভোটার তালিকায় সংশোধন প্রসঙ্গে

  • By / Admin
  • 14 Oct, 2025
  • Notice for: All

অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ- ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকবৃন্দকে জানানো যাচ্ছে যে, বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন কার্যক্রমের অংশ হিসেবে খসড়া ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। উক্ত তালিকায় প্রদত্ত তথ্য সম্পর্কে যদি কারও কোনো প্রকার আপত্তি থাকে তবে তা সংশোধন/ পরিমার্জনের জন্য প্রধান শিক্ষক বরাবর লিখিত আবেদন করার জন্য সম্মানিত অভিভাবকবৃন্দকে অনুরোধ করা হলো। আগামী ২১/১০/২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুর ১২ঃ০০ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে।

প্রধান শিক্ষক।