এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বিদ্যালয়ে ২০২৬ ইং শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন কার্যক্রম অদ্য ০৩/১২/২০২৫ ইং বেলা ১১ঃ০০ ঘটিকা হইতে আগামী ২০/১২/২০২৫ ইং তারিখ রোজ শনিবার বিকাল ৫ঃ০০ ঘটিকা পর্যন্ত চলমান থাকবে। সরকার নির্ধারিত ফি প্রদান পুর্বক উক্ত সময়ের মধ্যে কেবলমাত্র অনলাইনে আবেদন করা যাবে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তির জন্য বিবেচিত হবে। ভর্তির সময় ব্যতিত আবেদন ফরম বিদ্যালয়ে জমা দেওয়ার প্রয়োজন নেই। লটারির তারিখ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সম্মতিক্রমে পরবর্তিতে জানানো হবে।
বিঃ দ্রঃ- আবেদনের সময় প্রদত্ত তথ্য নির্ভুল হতে হবে। ভুল বা অসম্পুর্ণ তথ্যের কারণে ভর্তি বাতিল বলে গণ্য হবে।