এতদ্বারা অত্র বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া ও মেধা পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আগামীকাল ২১/০১/২০২৬ খ্রিঃ রোজ বুধবার সকাল ১০ঃ৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার, আদমদীঘি, বগুড়া জনাব মাসুমা বেগম। সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে বলা হলো।
বিদ্যালয় কর্তৃপক্ষ।